ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নড়াইলে বোমায় যুবকের হাত বিচ্ছিন্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৫ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় বোমায় এক যুবকের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রবিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কুন্দশী চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

আহত শাহাজাদা মোল্লা লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের আকবার হোসেন মোল্লার ছেলে এবং মল্লিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামালের ভাগ্নে।

আহতের মামা মোস্তফা কামাল বলেন, ‘কুন্দশী চৌরাস্তা মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় তার ওপর বোমা হামলা করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের লোকজন কেউ মুখ খুলছেন না।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শরিফুল ইসলাম জানান, শাহাজাদা মোল্লার ডান হাতের কনুই থেকে হাড়-মাংস আলাদা হয়ে গেছে।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় জানান, শাহাজাদা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন থাকবেন। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102