ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আয়নায় নিজেকে দেখে’ ফিট শোয়েব মালিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৮ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অপ্রতিরোধ্য পাকিস্তান। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে পাকিস্তান। এ জয়ে গ্রুপ পর্বের ৫ ম্যাচের সবগুলোতেই জিতে সেমিফাইনালে পা রাখল পাকিস্তান।

এদিন শোয়েব মালিকের ঝড়ো বাটিংয়ে তুলনামূলক পিছিয়ে থাকা দল স্কটল্যান্ডকে ১৯০ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। শোয়েব মালিক মাত্র ১৮ বল খেলে ৫৪ রান করেন। ছয়টি ছয় এবং এক চারের ইনিংসটি ছিল দেখার মতো। শেষ ওভারে পাকিস্তানের সবশেষ ক্লাসিক ব্যাটার শোয়েব মালিক তিনটি ছয় এবং একটি চার মারেন। বিশ্বকাপে দ্রুততম অর্ধশতকের রেকর্ডটাও এদিন নিজের করে নিলেন শোয়েব মালিক।

বয়স ৪০ ছোঁবে আর ক’দিন পরই। এখনো কী করে এমন কিছু পারেন? খেলে যাচ্ছেন, দলকে জেতাচ্ছেন মধ্য ২০-এ থাকা তরুণের মতো করে? শোয়েব মালিক জানালেন, আয়না দেখে নিজেকে ফিট রাখার তাড়নাই এ পর্যন্ত টেনে এনেছে তাকে।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় মালিক বললেন, ‘সত্যি বলতে কি, যখন আমি নিজেকে আয়নার দেখি, তখন নিজেকে ফিট দেখতে চাই। এই নিয়ে আমার একটা খুঁতখুঁতে বিষয় রয়েছে। যদি কেউ নিজেকে ফিট দেখতে চায়, তা হলে তাকে নিয়মিত ট্রেনিং করতে হবে। যা আমি করে থাকি।’

রবিবার সন্ধ্যায় শোয়েব মালিক যখন ব্যাট করতে নামেন, তখনো পাকিস্তানের রান ১৫ ওভার শেষে ১১২। ছয় ছক্কা আর এক চারের মারে এরপর তিনি খেললেন ১৮ বলে ৫৪ রানের বিধ্বংসী এক ইনিংস। তাতে দলের রান গিয়ে ঠেকে ১৮৯-তে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102