ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসএসসি পরীক্ষার টেনশনে পরীক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

ভৈরবে এসএসসি পরীক্ষার টেনশনে মনিরুজ্জামান রুপক (১৭) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বসতঘরের ধনকার রডে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে সে।

রোববার দুপুরে শহরের কমলপুর এলাকায় ঘটে এ ঘটনা। পরে ওই দিন সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে। সে ওই এলাকার কাজী মানিক মিয়ার ছেলে।

নিহতের ভাই কাজী রুপম জানান, গত কয়েক দিন যাবত রুপম এসএসসি পরীক্ষা নিয়ে অনেক চিন্তিত ছিল। লেখাপড়ায় সে খুব ভালো ছিল না। পরীক্ষায় ফেল করলে সে মা-বাবাসহ বন্ধুদের কিভাবে মুখ দেখাবে এ নিয়ে চিন্তায় ছিল।

রোববার দুপুরে সে বোনের বাসা থেকে খাবার খেয়ে বাসায় এসে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। পরে সন্ধ্যায় অনেক ডাকাডাকির পর দরজা না খুললে জানালা দিয়ে দেখতে পায় সে ধনকার রডে গলায় রশি দিয়ে ঝুলে আছে। এরপর দরজা ভেঙ্গে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের বাসায় যায়। পরিবারের দাবি এসএসসি পরীক্ষা নিয়ে সে কদিন যাবত চিন্তিত ছিল। এ কারণে সে ফাঁসিতে আত্মহত্যা করে। তার মৃত্যুতে কারও কোনো অভিযোগ নেই। তাই পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার লাশ বিনাময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102