কুমিল্লার একটি ডোবা থেকে মাথাবিহীন লাশের দুটি টুকরো উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মনশাসন এলাকা থেকে লাশের টুকরোগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লাশের টুকরোগুলো বুড়িচং উপজেলার সৈয়দপুর শরৎনগর কাজী বাড়ির নুরুল ইসলামের ছেলে কাজী সামিউল ইসলামের (২৫) বলে শনাক্ত করে তার পরিবার।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম জানান, লাশের দুটি টুকরো উদ্ধার করা হয়েছে। লাশের মাথা এখনও পাওয়া যায়নি। তদন্তের পর সবকিছু বলা যাবে।