ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৫ নভেম্বর থেকে ভারতীয় পর্যটন ভিসা চালু: বিক্রম দোরাইস্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত
ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

আগামী ১৫ নভেম্বর থেকে পর্যটন ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

মঙ্গলবার সকালে ঢাকা থেকে সড়ক পথে নিজ দেশ ভারত ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, প্রথমে সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু করা হবে। কেবল মাত্র বিমানে যেতে হবে। ৩০ দিনের বেশি থাকা যাবে না। পর্যায়ক্রমে স্থলপথ এবং রেলপথে ভিসা ব্যবস্থা সহজিকরণের কথাও জানান ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় নিয়ে জানতে চাওয়া হলে ভারতীয় হাইকমিশনার বলেন, দু’দেশের সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তুষ্ট।

এসময় তিনি দুই দেশের সীমান্তে আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে জটিলতাসহ সীমান্তে বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন।

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে সমস্যা সম্পর্কে ভারতীয় হাইকমিশনার বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থ পরিশোধের জটিলতা থাকায় কাজ বন্ধ রয়েছে। তবে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

এর আগে আখাউড়া স্থলবন্দর দু’দেশের শূন্য রেখায় ভারতীয় হাই কমিশনারকে স্বাগত জানান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ দুই দেশের কর্মকর্তারা।

আগামী ১৩ নভেম্বর একই পথে কর্মস্থল ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102