ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় বালু ভর্তি মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাজিব রশিদ (২৭) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (০৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে তিনটার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের নান্নু মার্কেট সংলগ্ন চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- নাদিম (২৮), লোকমান (৩৩), সুমন (৩৮) ও আল হাসান হৃদয় (২৬)।

এসআই মহিদুল ইসলাম জানান, গতরাতে নান্নু মার্কেট সংলগ্ন চার রাস্তার মোড়ে বালু ভর্তি একটি মিনি ট্রাকে সঙ্গে দুইটি মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের থাকা রাজিব ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় চারজন। স্থানীয়রা আহতদেরকে হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে রাতেই মৃতদেহটি উদ্ধার করা হয়। রাজিব একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিল। হতাহতদের সবার বাসা বাড্ডা এলাকায়। গতকাল রাতে মোটরসাইকেল নিয়ে মিরপুরে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিল তারা। সেখানেই দুর্ঘটনার শিকার হয়। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আহতদের মধ্যে লোকমান ও সুমন নামে দুইজন ঢাকা মেডিক্যালে ভর্তি রয়েছে। আর বাকি দুজন আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতাল ভর্তি রয়েছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেস ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102