ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান ড. ইয়ামিন চৌধুরীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৬ বার পঠিত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। আজ মঙ্গলবার তিনি এ মন্ত্রণালয়ে যোগদান করেন।

এ উপলক্ষে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

মতবিনিময় সভায় নতুন যোগদানকৃত সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরীকে স্বাগত জানান মন্ত্রী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি, মো. তৌফিকুল আরিফ ও এসএম ফেরদৌস আলম, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থা প্রধানসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, উন্নয়নের কর্মযজ্ঞ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছেন। মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কার্যক্রমকে আধুনিক ও গতিশীল করার জন্য মন্ত্রণালয়ের উদ্যোগে আধুনিক গবেষণাগার ও পরীক্ষাগার স্থাপনসহ দেশের বিভিন্ন অঞ্চলে অঞ্চলভিত্তিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। পরিকল্পনামাফিক কার্যক্রমের কারণে দেশে মাছ, মাংস, ডিম, দুধ উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। করোনা সংকটে মৎস্য ও প্রাণিসমম্পদ খাতের ক্ষতিগ্রস্ত খামারিদের প্রথমবারের মতো নগদ প্রণোদনা দেওয়া হয়েছে। সমুদ্র অর্থনীতির বিকাশে প্রচলিত মৎস্য সম্পদের পাশাপাশি অপ্রচলিত সামুদ্রিক মৎস্য সম্পদ, শৈবাল আহরণে মন্ত্রণালয় কাজ করছে। শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অভিযাত্রায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সামনের সারিতে থাকবে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ৯ম ব্যাচের সদস্য।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102