ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহে নিখোঁজের ১০ দিন পর কৃষকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

ঝিনাইদহের শৈলকূপায় নিখোঁজের ১০ দিন পর মিজানুর রহমান মিঠু (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার যুগিপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কৃষক ওই গ্রামের আজব আলী বিশ্বাসের ছেলে।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ১ নভেম্বর রাতের খাবার খেয়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ৪ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আজ বুধবার সকালে গ্রামবাসী একটি মেহগনি বাগানে মিজানুরের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্তের পর জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102