ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দলের পরামর্শক হিসেবে মাশরাফীকে চান বিশ্লেষকরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩৬ বার পঠিত

যেভাবে ক্ষত-বিক্ষত হয়ে বিশ্বকাপ থেকে ফিরেছে টাইগাররা, তার সমাধান খুঁজতে বিসিবিতে চলছে তৎপরতা। হয়েছে তদন্ত কমিটি, দেওয়া হচ্ছে নানা পরিবর্তনের আশ্বাস। এরই মাঝে দরজায় কড়া নাড়ছে আরেকটি কঠিন মিশন। দুর্দান্ত ছন্দে থাকা পাকিস্তান আসছে বাংলাদেশে।

বিশ্বকাপ চলাকালীন বোর্ড কর্তাদের নানা অভিযোগ, ক্রিকেটারদের পাল্টা বক্তব্য, আমিরাত-ওমানে ক্রিকেটারদের সঙ্গে টিম ডিরেক্টরের না থাকা আর তামিমের বিশ্বকাপে না যাওয়া। সব মিলিয়ে এক রকম হ-য-ব-র-ল অবস্থার মধ্য দিয়ে গেছে মেগা ইভেন্ট।

জাতীয় দলেও ভাঙনের সুর। আস্থা নেই অধিনায়কের ওপর। টাইগাররা টাইগারদের মতো পারফর্ম করতে হলে, দল হয়ে লড়াইয়ের বিকল্প নেই। আর বর্তমান অবস্থা থেকে দলকে এক সুতায় গাঁথতে পারেন কেবলই মাশরাফী। এমন মত বিশ্লেষকদের।

এ নিয়ে তানভীর মাজহার তান্না বলেছেন, ‘সৌম্য, লিটনদের টানা ব্যর্থতায় প্রশ্ন উঠেছে টাইগারদের পাইপলাইন নিয়ে। তবে তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনতে বোর্ড কি কার্যকর ভূমিকা রাখছে?’
সমাধান পেতে হলে প্রথমে দায় স্বীকারের মানসিকতা থাকতে হবে। বিসিবি কর্তারা কি সে পথে হাঁটবেন, প্রশ্ন বিশ্লেষকদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102