ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোমরপুরে ২ প্রার্থীর বাকযুদ্ধে পুলিশের ফাঁকা গুলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৪ বার পঠিত

মুজিবনগরের মহাজনপুর ইউনিয়নের কোমরপুর কেন্দ্রে নৌকা এবং আনারস প্রার্থীর মধ্যে বাক যুদ্ধের ঘটনায় পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কেন্দ্র আওয়ামী লীগের নৌকার প্রার্থী রেজাউর রহমান নান্নুর সঙ্গে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনারস প্রতীকের আমাম হোসেন মিলুর বাক যুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি চালায়।

অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় কোমরপুর ভোট কেন্দ্রে বেশ কিছুক্ষণ ভোটের কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুনরায় ভোট নেওয়া শুরু হয়।

এদিকে, সাহারবাটি ইউনিয়নের ভ্রমরদাহ কেন্দ্রে প্রতিপক্ষ ভোটারদের ভোটদানে বাধা সৃষ্টি করলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102