ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীতে প্রতিপক্ষের হামলায় সালাউদ্দিন মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছে। সালাউদ্দিন মিয়া বাঁশগাড়ী গ্রামের হিকিম মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার ভোরে বাঁশগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে সহিংসতায় হতাহত হলেও বাঁশগাড়ীতে ভোটগ্রহণ চলছে।
বাঁশগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ মিয়া বলেন,নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছে।
উল্লেখ্য, নরসিংদীর ১২টি ইউনিয়নে সকাল ৮টায় থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।