রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, গত রাতে পাঁচ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করে বাসায় ফিরছিলেন লতিফ। নিজ বাড়ির সামনে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ভর্তি করা হয় রাজবাড়ী সদর হাসপাতালে।
পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় আনার পথে ভোরে তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।