ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকায় হবে ভারত-পাকিস্তান লড়াই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৪৬ বার পঠিত

ভারত-পাকিস্তান লড়াই মানেই টানটান উত্তেজনা। আর এমন লড়াই যদি মাঠে বসে উপভোগ করা যায় তাহলে তো আর কথাই নেই। তেমনই এক সুযোগ এসেছে বাংলাদেশের খেলাপ্রেমী মানুষের সামনে। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ।

প্রতিদ্বন্দ্বী দুই দেশ ঢাকায় মুখোমুখি হচ্ছে হকি মাঠে। সেটাও বাংলাদেশের বিজয় দিবসে। আগামী ১৬ ডিসেম্বর ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। চ্যাম্পিয়নস ট্রফি হকি সুযোগ করে দিচ্ছে দুই পরাশক্তির লড়াই উপভোগের।

অবশ্য টুর্নামেন্টের উদ্বোধন হবে এর দুই দিন আগে। আগামী ১৪ ডিসেম্বর উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার সঙ্গে। পরদিন আবার ভারতের মুখোমুখি লাল-সবুজরা। মহান বিজয় দিবসে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ম্যাচ। ১৮ ডিসেম্বর জাপানের মুখোমুখি হয়ে পরদিন পাকিস্তানের সামনে দাঁড়াবে স্বাগতিক বাংলাদেশ।

প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। সাধারণত এশিয়ার শীর্ষ ছয় দল খেলে চ্যাম্পিয়নস ট্রফিতে। তবে বাংলাদেশ প্রথমবারের মতো এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছে স্বাগতিক হিসেবে। এশিয়ায় এখন বাংলাদেশের র‍্যাঙ্কিং ৯।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102