ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফাইনালের আগে নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৮ বার পঠিত

অপ্রতিরোধ্য পাকিস্তানকে থামিয়ে দিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার রাতে দুর্দান্ত খেলেও অস্ট্রেলিয়ার উইকেটকিপার ম্যাথু ওয়েডের কাছে ধরাশায়ী হলো পাকিস্তান।

আর ওয়েডের টানা ৩ ছক্কায় ফাইনালের টিকিট কাটল অসিরা।

দুবাইয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে নামবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

আর এমন মহারণের আগেই এক বড় দুঃসংবাদ ভেসে এলো নিউজিল্যান্ড শিবিরে।

ডান হাতের চোটে পড়ে ফাইনাল থেকে ছিটকে গেছেন কিউইদের অন্যতম সেরা ব্যাটার ও উইকেটকিপার ডেভন কনওয়ে।

শুধু বিশ্বকাপ ফাইনালই নয়, ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ থেকেও খেলতে পারছেন না তিনি।

নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিডের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে (এনজেডসি)।

এক বিবৃতিতে এনজেডসি জানিয়েছে, ‘ডান হাতের চোটের কারণে ফাইনাল ও আসন্ন ভারত সিরিজে খেলবেন না ডেভন কনওয়ে। এই মুহূর্তে তার (কনওয়ে) বাদ পড়াটা আসলেই হতাশাজনক। সে দলের জন্য নিবেদিত প্রাণ। সে নিজেই সবচেয়ে বেশি হতাশ হয়েছে।’

বাড়তি হতাশায় ভুগতেই পারেন কনওয়ে। কারণ ইচ্ছে করেই চোটে আক্রান্ত হয়েছেন তিনি।

গত বুধবার আবুধাবিতে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮ বলে ৪৬ রানের দারুণ এক ইনিংস খেলেন কনওয়ে। হাফসেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে আউট হয়ে হতাশায় ব্যাটে সজোরে আঘাত করেন। আর তাতেই ঘটে বিপত্তি। ডান হাতের কবজিতে টান লাগে তার।

পরে এক্স-রে করানোর পর রিপোর্ট দেখে চোখ কপালে কনওয়ে ও নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের। দেখা যায়, এ বাঁহাতি কিউই ব্যাটারের ডানহাতের পঞ্চম মেটাকার্পাল ভেঙে গেছে। কনওয়ের এমন কাণ্ডকে নির্বুদ্ধিতা বলে মন্তব্য করে হতাশা প্রকাশ করেছেন কিউই কোচ স্টিড।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102