ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে গ্যাসবাহী লরির চাপায় ৩ শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৫ বার পঠিত

সিরাজগঞ্জের তাড়াশে গ্যাসবাহী লরির নিচে চাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিনুমরিচ এলাকার হরেন কুমারের ছেলে শ্রী স্বপন কুমার (২২), দিজেন দাসের ছেলে আশিষ দাস (২১), একই এলাকার পলক (৩০)।

স্থানীয়রা জানান, নিহতরা বনপাড়া এলাকা থেকে দিনমুজুরের কাজ শেষে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

আহত ব্যক্তিকে মুমূর্ষূ অবস্থায় সিরাজগঞ্জ রোডে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই ডালিম হোসেন জানান, মোটরসাইকেলটিতে চারজন আরোহী ছিল। ঢাকাগামী গ্যাসবাহী লরিটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি লরির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। লরিটি আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102