ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তেলবাহী জাহাজে বিস্ফোরণ, নিহত ১ দগ্ধ ৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেল পেট্রোল, অকটেন ও ডিজেলবাহী একটি জাহাজে বিস্ফোরণ হয়েছে। এতে মারা গেছেন জাহাজের সুকানি মো. কামরুল ইসলাম। এছাড়া দগ্ধ হয়েছেন অন্তত ৭ জন।

শুক্রবার সকালে পোনাবালিয়া খেয়াঘাট এলাকায় সাগর নন্দিনী নামে তেলবাহী জাহাজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুলের বাড়ি গোপালগঞ্জ জেলায়। অগ্নিদগ্ধরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন আছেন।

আহত শ্রমিকরা জানান, ঢাকা থেকে জ্বালানি তেল পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে সাগর নন্দিনী নামে একটি জাহাজ ঝালকাঠির ডিপোতে খালাসের জন্য সুগন্ধা নদীতে নোঙর করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ থেকে খালাসের প্রস্তুতি নিলে পাম্প কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে দ্রুত জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কর্মরত ৮ শ্রমিক দগ্ধ হন।

বিস্ফোরণের খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে। তাদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে জাহাজের সুকানি মো. কামরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102