ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারাগারে বিয়ের অনুমতি পেলেন অ্যাসাঞ্জ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বন্দি উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তার দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি পেয়েছেন।

শুক্রবার (১২ নভেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কারা গভর্নর অন্য বন্দিদের মতো অ্যাসাঞ্জের আবেদন পর্যালোচনা করে বিয়ে করার অনুমতি দিয়েছেন। ফলে অ্যাসাঞ্জ এবং তার বাগদত্তা মরিস এখন কারাগারে বসেই আইন অনুযায়ী বিয়ে করতে পারবেন। তবে বিয়ের সম্পূর্ণ খরচ নিজেদের বহন করতে হবে।

২০১১ সালে আইনজীবী মরিসের সঙ্গে অ্যাসাঞ্জের পরিচয় হয়। তখন মরিস অ্যাসাঞ্জের আইনজীবী হিসেবে কাজ করতেন।

২০১৫ সালে সম্পর্কে জড়ানোর দুই বছর পর তারা বাগদান সম্পন্ন করেন। তখন অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। সেখানে থাকা অবস্থায় তাদের দুই পুত্র সন্তানের জন্ম হয়। সন্তানদের জন্মের সময় ভিডিও কলে যুক্ত হন অ্যাসাঞ্জ।

অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসের দায়ে অভিযুক্ত। আফগান ও ইরাক যুদ্ধ নিয়ে মার্কিন গোপন নথি ফাঁসের অভিযোগে তার বিচার করতে চায় দেশটি।

২০১০ সালে ইরাকে মার্কিন সৈন্য কর্তৃক বেসামরিক নাগরিকদের হত্যার ভিডিও ফাঁসের পর অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন তিনি।

২০১৯ সালে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে তাকে গ্রেপ্তার করে বেলমার্শ কারাগারে পাঠায় পুলিশ। তখন থেকে সেখানেই রয়েছেন অ্যাসাঞ্জ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102