ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের টানে এক হয়েছেন শোয়েব-সানিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪৩ বার পঠিত

খেলাই দুজনকে এক করেছে। দুজনের পরিচয় দিল্লির এক জিমে। ২০০৩ সালে। সামাজিক যোগাযোগমাধ্যমে আরও ভালো করে চেনা দুজনকে।

কাকতালীয়ভাবে দুজনেই তখন ছিলেন অস্ট্রেলিয়ার তাসমানিয়ায়। শোয়েব মালিক গিয়েছিলেন জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে। সানিয়া গিয়েছিলেন একটি টেনিস টুর্নামেন্টে অংশ নিতে। সানিয়ার সে সময় শোহরাব মির্জার সঙ্গে বাগদান ভেঙে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

ভাঙা হৃদয় নিয়ে সেই টুর্নামেন্টে ভালো খেলতেও পারেননি। শোয়েবও সে সময় বিয়ে করে প্রতারণার শিকার হয়ে ঘুরছিলেন। প্রবাসী নারী আয়েশা সিদ্দিকাকে না দেখে ফোনে বিয়ে করে প্রতারিত হয়েছিলেন শোয়েব। পরে সেটা বিচ্ছেদে গড়ায়। সে ক্ষত কাটাতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। বিদেশের মাটিতে দেশের খাবার খেতে খেতে বিরক্ত শোয়েব ও সানিয়া একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন তরকা, ডাল আর ভাত খাওয়ার জন্য। সেখানেই দেখা। ভাঙা মন নতুন হৃদয়ের খোঁজ পেতেও বিলম্ব হয়নি। দুজনের ভালোলাগা আর ভালোবাসা মিরে যায় এক মেরুতে।

বছর পেরোতেই সিদ্ধান্ত নেন বিয়ের। নিজের আত্মজীবনী এইসেস এগেইনস্ট অডস এ সানিয়া বিষয়টা করে জানিয়েছিলেন মানুষ বছরের পর বছর প্রেম করেও বিয়ের সঙ্গে সঙ্গেই বিচ্ছেদ হয়ে যায়। আবার অনেকে অল্প দিনের পরিচয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েও আজীবন এক ছাদের নিচে কাটিয়ে দিতে পারে। শোয়েব আমার কাছে তেমনই একজন। আমাদের চিন্তা চেতনা-ভালোবাসা সব এক । চমৎকার এই বন্ধন থেকেই ২০১১ সালে শত বাধা পেরিয়ে গাঁটছড়া বেঁধেছিলেন শোয়েব সানিয়া।

সন্তান নিয়ে দারুণ সুখেই আছেন এ জুটি। এবারের বিশ্বকাপে পাকিস্তানের সাফল্যে সামনে থেকে অবদান রাখছেন শোয়েব মালিক। যে মালিককে একদিন পাকিস্তানের ক্রিকেটে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সেই ৩৯ বছর বয়সী তারকাই এখন পাকিস্তানের নয়নের মণি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102