ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪১ বার পঠিত

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আগামী ১৬ তারিখ আসার কথা থাকলেও বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে নির্ধারিত সময়ের ৩ দিন আগেই ঢাকায় এসেছে বাবর আজমরা।

জানা গেছে, বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে অবস্থান করবে পাকিস্তান। করোনা টেস্টে নেগেটিভ আসলে রবিবার (১৪ নভেম্বর) থেকে অনুশীলন শুরু করবেন পাক ক্রিকেটাররা।

আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত মিরপুরে অনুশীলন করবেন তারা। এ ছাড়া বৃহস্পতিবার ফ্লাডলাইটের নিচে অনুশীলন করার কথা রয়েছে পাকিস্তানের।
১৯, ২০ এবং ২২ নভেম্বর মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি। ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। আর ৪ থেকে ৮ ডিসেম্বর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102