ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধায় ইউপি সদস্য হত্যার ঘটনায় সড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩৫ বার পঠিত

গাইবান্ধার সদর উপজেলায় নবনির্বাচিত ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীকে আটকের দাবিতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

শনিবার বেলা সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সুন্দরগগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লক্ষীপুর বাজার এলাকায় এক কিলোমিটার পথজুড়ে এ অবরোধ করে এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের শান্ত করাসহ চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আব্দুর রউফ তার প্রতিবেশী রুহুল আমিনের সঙ্গে মোটরসাইকেলে লক্ষীপুর বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে পায়ে হেঁটে একটি ভাঙা ব্রিজ পার হচ্ছিলেন তারা।

এ সময় একই গ্রামের হায়দার আলীর ছেলে আরিফ মিয়া নামে এক যুবক লোহার রড দিয়ে আব্দুর রউফের উপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই রউফের মাথায় কয়েকটি আঘাত করে পালিয়ে যায় আরিফ।

ঘটনার পর স্থানীয় লোকজন রউফকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়। পরে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার জেরে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে লক্ষীপুর ইউনিয়নের মাগুরের কুটি গ্রামের অভিযুক্ত আরিফ মিয়ার বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। আগুনে দুটি ঘর ও বেশ কিছু আসবাব পুড়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102