ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকসার সংঘর্ষে বাবা-ছেলে নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ-পীরগঞ্জ সড়কের গাজীপুর নামক স্থানে অটোরিকসার সাথে বালুবাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকসা চালককে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যার দিকে নবাবগঞ্জ-পীরগঞ্জ সড়কের নবাবগঞ্জের গাজীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাবা কবিরুল ইসলাম (৪০) এবং তার ছেলে কাওসার রহমান (১১)। তারা নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউপির ভল্ববপুর (জামবাড়ী) এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালের দিকে পীরগঞ্জ এলাকা থেকে অটোরিকসায় কবিরুল ইসলাম স্ত্রী ও সন্তানদের বাসায় ফিরছিলেন। পথিমধ্যে নবাবগঞ্জ থেকে একটি বালুবাহী ট্রাক গাজীপুর এলাকায় আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শিশু কাউসার রহমান মারা যায়। গুরুতর আহত অবস্থায় কবিরুল ইসলামকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত অটোরিকসা এবং বালুবাহী ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102