ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

ভোর সকালে ঘুম থেকে ডেকে তোলায় বাবাকে পিটিয়ে হত্যা করেছেন ছেলে। শনিবার ভোর ৬টায় উপজেলার পূর্ববড় ভেওলার চরপাড়ায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. ওসমান গণি জানান, চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার চরপাড়া গ্রামের রুহুল কাদের ফজরের নামাজ শেষ করে ছেলে শহীদুল ইসলামকে বিলে পাকা ধান কাটতে যেতে ঘুম থেকে ডেকে দেন।

ভোরে ঘুম থেকে জাগানোয় রেগে যান ছেলে শহীদ। পরে তর্কাতর্কিতে জড়িয়ে যান বাবা-ছেলে। একপর্যায়ে ছেলে শহীদ বৃদ্ধ বাবা রুহুল কাদেরকে (৫৫) লাঠির আঘাতে মাঠিতে ফেলে দেন। খবর পেয়ে প্রতিবেশিরা এসে রুহুল কাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

ওসি জানান, এ ঘটনায় ছেলে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজারর সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, নিহত রুহুল কাদের সাবেক ইউপি মেম্বার মরহুম হাজী জামালের ছেলে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102