ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রশ্নফাঁসের গুজবে কান না দেয়ার আহবান শিক্ষামন্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

করোনাকালে প্রথম এসএসসি পরীক্ষায় বসলো শিক্ষার্থীরা। তবে বৈরি আবহাওয়ায় পরীক্ষার হলে পৌঁছাতে, রাজধানীসহ বিভিন্ন স্থানে কিছুটা বেগ পেতে হয় তাদের।

করোনার কারণে ৯ মাস পিছিয়ে যাওয়া এই পরীক্ষায় অংশ নিয়েছেন ২০ লাখের বেশি শিক্ষার্থী। হলে প্রবেশের আগে স্বাস্থ্যবিধি নিয়ে কড়াকড়ি ছিলো।

রোববার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার সাথে ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময়, প্রশ্নফাঁস নিয়ে বিভ্রান্ত না হতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহবান জানান শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে একটি চক্র গুজব রটানোর চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর আছি। কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102