ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার বাড়ইপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

রোববার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, মোটরসাইকেল আরোহী কালিয়াকৈরের চন্দ্রার দিকে যাচ্ছিলেন। এ সময় চন্দ্র-নবীনগর সড়কের বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেয়। সেখানে আঘাত পেয়ে ওই পথচারী ঘটনাস্থলে মারা যান।

তিনি আরও জানান, এ সময় মোটরসাইকেলচালক পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি এবং মোটরসাইকেলটি উদ্ধার করে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102