ads
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

কুমিল্লার লাকসামে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরাফাত রহমান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিমগাঁও মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত রহমান শহরের আল আমিন ইন্সটিটিউটের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, স্কুলছাত্র আরাফাত বাসার পাশে ব্যাডমিন্টন খেলতে যায়। ব্যাডমিন্টন মাঠে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরাফাতের গ্রামের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হলেও স্কুলছাত্রের লাশ ও স্বজনদের পাওয়া যায়নি। লাশ দাফনের জন্য স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন বলে জানতে পেরেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102