ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আদালতের ছুটি নিয়ে সিদ্ধান্ত বুধবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৪৩ বার পঠিত

সুপ্রিম কোর্টে আগামী বছরের ছুটির ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানী আদালতে ডিসেম্বরের অবকাশকালীন ছুটি ও আগামী বছরের অবকাশকালীন ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি।

আগামী বুধবার বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সে এ ফুলকোর্ট সভা (সব বিচারপতিদের অংশগ্রহণে সভা) অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তির ভাষ্য মতে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে নিম্ন লিখিত আলোচ্য সূচির ওপর আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের নিমিত্ত আগামী বুধবার বিকেল ৪টায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্য সূচি হলো- বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২২ খ্রিস্টাব্দের বাৎসরিক ছুটি সম্বলিত ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানী আদালতসমূহের ২০২১ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের অবকাশকালীন ছুটি, অধস্তন দেওয়ানী আদালতসমূহের ২০২২ খ্রিস্টাব্দের অবকাশকালীন ছুটি বিষয়ক এবং বিবিধ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102