ads
রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালে গোসল করতে গিয়ে নিখোঁজ শিক্ষকের ভাসমান লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৫ বার পঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলায় খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুল কুদ্দুস বেপারি (৬৫) নামে নিখোঁজ এক শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল কুদ্দুস পৌর এলাকার নয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক। তার বাড়ি উপজেলার এনায়েতনগর এলাকার দড়িচর- লক্ষ্মীপুর গ্রামে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বৃদ্ধ শিক্ষক আব্দুল কুদ্দুস বেপারি সোমবার বিকাল ৩টায় বাড়ির সামনে একা পালরদী খালের ঘাটে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে ডুবে নিখোঁজ হন। এর পর থেকে তার কোনো সন্ধান মেলেনি।

ওই এলাকার পার্শ্ববর্তী ৬নং ওয়ার্ডের কাউন্সিলর তারিকুজ্জামান সুরুজ জানান, শিক্ষক কুদ্দুস খালে গোসল করতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ খাল থেকেই উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়া আসফাক রাসেল জানান, শিক্ষক কুদ্দুস খালে গোসল করতে গিয়ে স্টোক করে পানিতে ডুবে যায়। তার লাশ উদ্ধার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102