ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোলশূন্য ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ৪২ ফাউল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪৫ বার পঠিত

ফুটবলপ্রেমীদের প্রত্যাশা মেটাতে পারলো না ব্রাজিল-আর্জেন্টিনার কেউ। চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াইয়ে যেখানে সবার আশা আক্রমণ-পাল্টা আক্রমণ আর একের পর এক গোলের, সেখানে শুধু কিছুক্ষণ পরপর দেখা মিললো অযথা সব ফাউলের।

বুধবার ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। কোপা আমেরিকা ফাইনালের পর এবারই প্রথম মুখোমুখি পূর্ণ ম্যাচ খেললো দুই দল। কিন্তু সেখানে এলো না কোনো ফল, ম্যাচ শেষ হলো গোলশূন্য ড্র-য়ে। তবে দুই দল মিলে ফাউলই করেছে ৪২টি!

এরই মধ্যে লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। তাদের সামনে সুযোগ ছিল কোপার ফাইনাল হারের প্রতিশোধ নেওয়ার। অন্যদিকে আর্জেন্টিনা জিতলে একপ্রকার নিশ্চিত হয়ে যেত দ্বিতীয় দল হিসেবে ২০২২ বিশ্বকাপে অংশগ্রহণ।

হয়নি কোনোটিই। আর্জেন্টিনার সান জুয়ানে খেলা ম্যাচটিতে দুই দলই লড়েছে প্রায় সমানে সমান। পুরো ম্যাচে সমান নয়টি করে শট নিয়েছে দুই দল। কিন্তু স্পষ্ট ছিল ফিনিশিং ব্যর্থতা। আর্জেন্টিনার তিন ও ব্রাজিলের দুইটি শট লক্ষ্য বরাবর থাকলেও, জালে জড়ায়নি একটিও।

গোলহীন এই ম্যাচে দুই দল মিলে উল্টো ফাউল করেছে ৪২টি। এখানেও সমতা। দুই দলের ফাউল সংখ্যা সমান ২১টি করে। তবে কার্ড দেখেছে বেশি আর্জেন্টিনা। তাদের চার ফুটবলারের হলুদ কার্ডের বিপরীতে ব্রাজিলের খেলোয়াড়রা দেখেছে তিন হলুদ কার্ড।

ম্যাচের প্রথমার্ধে গোলের দারুণ সুযোগ পেয়েছিল স্বাগতিক আর্জেন্টিনা। কিন্তু ঝাঁপিয়ে পড়ে রদ্রিগো ডি পলের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। এর বাইরে মাঝমাঠে আক্রমণ-পাল্টা আক্রমণের আভাস থাকলেও, হতাশাই মিলেছে দুই দলের আক্রমণভাগ থেকে।

সবচেয়ে সহজ সুযোগটি ছিল ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের সামনে। ম্যাচের ৭০ মিনিটের সময় গোলরক্ষককে একা পেয়েও দুর্বল শট নেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। এর মিনিট দশেক আগে পোস্টে লেগে ফেরত আসে ফ্রেডের শট। ফলে মেলেনি আর গোল।

এই ড্রয়ের পর ১৩ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে ব্রাজিল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। দুই দলই অপরাজিত রয়েছে বিশ্বকাপ বাছাইয়ে। সবমিলিয়ে ২৭ ম্যাচ ধরে অপরাজিত কোপার শিরোপাজয়ী আর্জেন্টিনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102