ads
রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মা হলো ধর্ষণের শিকার স্কুলছাত্রী, বিয়ের প্রতিশ্রুতি যুবকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত
শিশুর জন্য কোনো খাবারই মায়ের দুধের সমকক্ষ হবার বিন্দুমাত্র যোগ্যতা রাখে না।

বরগুনার আমতলীতে ফুটফুটে এক কন্যাসন্তান জন্ম দিয়েছে বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম দেয় ওই কিশোরী। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন অভিযুক্ত যুবক।

কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, এক বছর আগে একই ইউনিয়নের বেল্লাল শিকদারের (৩৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নবম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীর। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেন বেল্লাল। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি সে পরিবার কাছে গোপন রাখে। সোমবার সকালে প্রসব বেদনা শুরু হলে তার মা গোপনে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। দুপুরের দিকে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ওই কিশোরী।

কিশোরীর মা বলেন, ‘ওর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি অনেক পরে জেনেছি। তখন কিছুই করার ছিল না। এখন অভিযুক্ত যুবক আমার মেয়েকে বিয়ে করবে বলে জানিয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ঝন্টু তালুকদার বিষয়টি স্বীকার করে বলেন, উভয় পরিবার যদি রাজি থাকে তাহলে সামাজিকভাবে বিয়ের ব্যবস্থা করা যেতে পারে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমা শারমিন বলেন, হাসপাতালে ভর্তি হওয়া স্কুলপড়ুয়া কিশোরী একটি কন্যান্তানের জন্ম দিয়েছে। মা ও সন্তান দুজনই সুস্থ আছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102