ads
রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে ছাত্রলীগের দুই নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত, পরে ‘মিটমাট’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

জামালপুর জেলা প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আজাদ মামুনকে লাঞ্ছিত এবং তার অফিস উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর অবশ্য জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এসে ভুক্তভোগী সাংবাদিকের কাছে ‘ক্ষমা চেয়েছেন’ বলে জানান ভুক্তভোগী।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে জেলা শহরের দয়াময়ী মোড়ে এই ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাংবাদিক তানভীর আজাদ মামুন জানান, রাতে অফিস থেকে বের হয়ে দয়াময়ী মোড়ে দোকানে খাবার আনতে যান এহসান আলী নামে তার এক সহকর্মী। এসময় জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বরাদ সরকার, সহ-সম্পাদক সাদীসহ অন্তত ৪-৫ জন এহসানের পথ রোধ করেন। একপর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করা হয়। হৈচৈ শুনে তানভীর আজাদ মামুন এগিয়ে গেলে তাকেও লাঞ্ছিত করেন ছাত্রলীগ নেতারা।

তানভীর অভিযোগ করে বলেন, ছাত্রলীগের ওই নেতারা হত্যা এবং অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দেন। সড়কে যানবাহন আটকে করেন বিশৃঙ্খলা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী সাংবাদিক দাবি করেন, বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক জামালপুর প্রেস ক্লাবে এসে ঘটনার জন্য ক্ষমা চান। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও জানান।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন বলেন, সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। এটা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আমরা জেলা প্রেস ক্লাবে বসেছি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, এ বিষয়ে এখনও কোনো ধরনের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102