ads
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় ট্রেনে কাটা পড়ে কুয়েট ছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত

রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের নিচে কাটা পড়ে সুব্রত কুমার মণ্ডল (২০) নামে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক ছাত্র নিহত হয়েছেন।

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুব্রত কুয়েটের আর্টিটেকচার ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্র এবং টাঙ্গাইলের বাসিন্দা। তিনি ফুলবাড়ি গেটের মিজানের বাসায় ভাড়া থাকতেন।

কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মণ্ডল জানান, সুব্রত ক্যাম্পাসের বাইরে থাকতেন। কীভাবে মারা গেছে জানি না। তবে প্রাথমিকভাবে শুনেছি ট্রেনে কাটা পড়েছেন। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু বলতে পারছি না। পরিবার থেকে মামলা না করলেও কর্তৃপক্ষ অপমৃত্যু মামলা করবেন।

জিআরপি থানার ওসি মোল্লা খবির আহম্মেদ জানান, ওই ছাত্র ট্রেনে কীভাবে কাটা পড়েছেন সেটি জানি না। আমাদের একটি দল লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102