ads
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সন্তানকে খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলার কারণেই, কুমিল্লার দেবীদ্বারে শিশু ফাহিমাকে খুন করে তার বাবা। বাবার সঙ্গে আরও চার ভাড়াটে খুনিও ছিলো। মূল হত্যাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১৭ নভেম্বর) সকালে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, ছুরি চালিয়ে ও শ্বাসরোধ করে ফাহিমার মৃত্যু নিশ্চিত করে বাবা আমির হোসেন। এলোপাতাড়ি কোপায় ভাড়াটে খুনিরাও। র‍্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, মেয়েকে হত্যার পর স্ত্রীকেও খুনের পরিকল্পনা করে আমির হোসেন।

গত ১৪ নভেম্বর কুমিল্লার দেবীদ্বারে ব্যাগভর্তি অবস্থায় পাঁচ বছর বয়সী শিশু ফাহিমার মরদেহ উদ্ধার করা হয়। এরআগে গত ৭ নভেম্বর বিকেল থেকে সে নিখোঁজ ছিল। মেয়ে নিখোঁজ, খোঁজাখুঁজি না করে নিজেই থানায় গিয়ে ১১ নভেম্বর সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বাবা আমির হোসেন।

তথ্যপ্রযুক্তি ও ঘটনার বিশ্লেষণ এবং গোয়েন্দা অনুসন্ধানের পর শিশু ফাহিমা হত্যায় যোগসাজশের তথ্য পাওয়ার পরই চার আসামিসহ বাবা আমির হোসেনকে মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে গ্রেপ্তার করে র‌্যাব-১১ এর একটি দল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102