বিশ্বকাপের পর দম ফেলানোর কোনো ফুরসত নেই। শুরু হয়ে যাচ্ছে নতুন ক্রিকেট সিরিজ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৯ নভেম্বর, শুক্রবার থেকে। এই সিরিজে দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবে, আগেই জানিয়েছে বিসিবি। যদিও কোভিব-১৯ এর টিকা দিতে হবে বলে শর্ত দেয়া হয়েছে।
এবার প্রকাশ করা হলো বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য এবং কোথায় পাওয়া যাবে সে তথ্য। জাগোনিউজে আগেই প্রকাশ হয়েছিল টিকিট পাওয়া যাবে কোথায়? এবার বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মিরপুরেরশহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কাউন্ডারে টিকেট বিক্রি শুরু হবে।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকেট বিক্রি হবে। টিকেট বাকি থাকলে ম্যাচের দিন ওই কাউন্টারেই টিকেট পাওয়া যাবে। ১৮ বছরের বেশি বয়সীদের স্টেডিয়ামে ঢুকতে অবশ্যই কোভিড-১৯ ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হবে। স্টেডিয়ামে প্রবেশকালে ভ্যাকসিন সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।
টিকিটের মূল্য নিম্নরূপ
গ্র্যান্ডস্ট্যান্ড: ১০০০ টাকা
ভিআইপি: ৫০০ টাকা
ক্লাব হাউজ: ৩০০ টাকা
উত্তর-দক্ষিণ স্ট্যান্ড: ১৫০ টাকা
পূর্ব গ্যালারি: ১০০ টাকা করে