ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাফ ভাড়া না নেওয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২২ বার পঠিত

শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নেয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এসময় কয়েকটি বাস থেকে যাত্রীদের নামিয়ে গলিতে আটকে রেখেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় কলেজের সামনের (মিরপুর রোড) সড়কে চলাচল করা বাস আটকে দেন শিক্ষার্থীরা। পরে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এ রুটে প্রতিদিন অনেক শিক্ষার্থী চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্বব্যবহার করেন। হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা বাস আটকে দিয়ে বিক্ষোভ করছেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম বলেন, সরকার হাফ ভাড়া নেয়ার নির্দেশনা দিলেও বাসচালকরা হাফ ভাড়া নেন না। এজন্য আমরা গাড়ি আটকে রেখেছি। বাস মালিকদের এখানে এসে হাফ ভাড়া নেয়ার প্রতিশ্রুতি দিয়ে বাস নিয়ে যেতে হবে।

তবে এ বিষয়ে বাস মালিক-শ্রমিকদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102