ads
রবিবার, ১০ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

নওগাঁর মান্দায় তৃতীয় দফায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ অবস্থায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, গত ১২ নভেম্বর গ‌ণেশপুর ইউনিয়নের সতিহাট এলাকায় মিছিল বের করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাবুল চৌধুরী ও নৌকা প্রতীকের হা‌নিফ উদ্দিনের সমর্থকরা। এ সময় দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর মারধরের অভিযোগ ওঠে। পরে রানা তাদের নেতাকর্মীকে মারধরের ঘটনা জানতে দলীয় প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে যান।

এ সময় তার সমর্থকরা রানাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

এদিকে নির্বাচনী সহিংসতায় রানার মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। প‌রিবা‌রের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন নিহত রানা। তার এক ছেলে সন্তান রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102