ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৪৪ বার পঠিত

রংপুরের বদরগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠুর (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এক লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন।

রায় ঘোষণার সময় অভিযুক্ত মনোয়ারুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। তিনি রংপুর সদর উপজেলার পুটিমারী এলাকার নজরুল ইসলামের ছেলে এবং শ্যামপুর সুগার মিলস হাই স্কুলের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ওই স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থী ঘটনার দিন ২০২০ সালের ৩০ জুন সকালে শ্যামপুর রেল স্টেশন সংলগ্ন এক শিক্ষকের কাছে ইংরেজি প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। এ সময় পথে মনোয়ারুল ইসলামের সঙ্গে বেলা সোয়া ১০টার দিকে ওই শিক্ষার্থীর দেখা হয়।

ওই শিক্ষক তথ্য ফরম পূরণের কথা বলে কৌশলে তাকে স্কুলে পাঠিয়ে দেন এবং বলেন যে, স্কুলে আরও অনেক শিক্ষার্থী এসেছে। কিন্তু ভুক্তভোগী ওই শিক্ষার্থী স্কুলে গিয়ে কাউকে না পেয়ে বাড়িতে ফিরতে চাইলে মনোয়ারুল ইসলাম তাকে জোরপূর্বক একটি শ্রেণিকক্ষে নিয়ে গিয়ে মুখ ও হাত বেঁধে ধর্ষণ করেন। এ সময় মেয়েটি কান্নাকাটি করতে থাকলে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেন ওই শিক্ষক।

পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এ ঘটনায় মনোয়ারুল ইসলামকে আসামি করে ২০২০ সালের ৭ জুলাই বদরগঞ্জ থানায় মামলা দায়ের করে মেয়েটি।

তদন্ত শেষে ওই বছরের ১২ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

প্রায় এক বছর মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এই রায় ঘোষণা করা হয়।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু এবং রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102