ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আদাবরে দুই এসএসসি পরীক্ষার্থীসহ ৩ বোন নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৫৩ বার পঠিত

রাজধানীর আদাবরে খালার বাসা থেকে বেরোনোর পর তিন বোনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে দুজন এসএসসি পরীক্ষার্থী। অন্যজন উচ্চ মাধ্যমিকে পড়ে। এ ঘটনায় আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি কাজী শাহীদুজ্জামান। তিনি জানান, ওই তিন কিশোরী আদাবরের শেখেরটেকে তাদের খালার বাসায় থাকত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায়। এরপর তারা আর বাসায় ফিরে আসেনি জানিয়ে তাদের খালা সাজিয়া নওরীন একটি জিডি করেছেন।

ওসি জানান, তাদের বাড়ি যশোরে। জিডির তথ্যানুযায়ী, তিন বোনের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। ২০১৩ সালে তাদের মা মারা যান। বাবা আরেকটি বিয়ে করেন। তিনি যশোরেই থাকেন। তখন থেকে খালাদের কাছেই থাকে ওই তিন বোন।

আগে তারা খিলগাঁওয়ে ছোট খালার বাসায় থাকত। দুই বোনের এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়েছে ধানমণ্ডিতে। সে কারণে পরীক্ষা শুরুর আগে থেকে তারা আদাবরে বড় খালার বাসায় থাকছিল।

ওই বাসায় থেকেই তারা একটি পরীক্ষা দিয়েছে, আরও দুটো পরীক্ষা বাকি। এর মধ্যেই তারা কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায়।

তাদের খালা সাজিয়ার ভাষ্য, হঠাৎ করেই তিন বোন তার বাসা থেকে বেরিয়ে যায়। তারা সঙ্গে করে তাদের বই-খাতা, পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডসহ সবকিছু নিয়ে গেছে। তিন বোনই টিকটক করত বলে জানান সাজিয়া।

ওসি কাজী শাহীদুজ্জামান বলেন, তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ বলছে, তিন বোন বাড়ি থেকে বের হওয়ার সময় তাদের সঙ্গে ব্যাগ ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102