ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বহিষ্কার নিয়ে এখনই কথা বলবেন না মেয়র জাহাঙ্গীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৩ বার পঠিত
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর

রাজনৈতিক অঙ্গণে আলোচনায় শীর্ষে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে আজীবন বহিষ্কারের খবর। অবশ্য বহিষ্কারের খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে জানেননি গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর। যে কারণে এ নিয়ে কোনো প্রতিক্রিয়াও নেই আলোচিত এই নেতার।

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল।

বহিষ্কারের বিষয় নিয়ে মেয়র জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, ‘আগে আমার পার্টি থেকে বিষয়টি জানাক, তারপর মন্তব্য করব। ‘

বহিষ্কারের বিষয়ে কেন্দ্রে যোগাযোগ করা হয়েছে কি না এ বিষয়ে কিছু বলেননি তিনি।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন তিনি।

যদিও শুরু থেকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। ষড়যন্ত্র করে কেউ এই ভিডিও এডিট করেছে বলেও দাবি করেছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102