ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘খালেদা জিয়া বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করালে বাধা নেই’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ থেকে বড় ডাক্তার এনে চিকিৎসা করালে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (২০ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা মিলনায়তনে আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে তিনি এ কথা জানান। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এ সভা হয়।

আনিসুল হক বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে দেশের আইন অনুযায়ী যা করা সম্ভব, খালেদা জিয়ার জন্য তা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনে রাখতে হবে, সাবেক প্রধানমন্ত্রী আদালতে দণ্ডপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইনানুসারে যে সুবিধা পান তা দেয়া হয়েছে। বিএনপি ভুলে গেলে চলবে না, আইনের বাইরে গিয়ে সরকার কিছু করতে পারবে না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ইউপি নির্বাচনে আখাউড়ায় কাউকে দলীয় প্রতীক (নৌকা) দেয়া হবে না। যার যে পদে ইচ্ছা নির্বাচন করতে পারবেন। তবে জনসমর্থন থাকতে হবে। স্মরণ রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই। একে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় পৌর মেয়র তাকজিল খলিজা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102