ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

রাজশাহীর বাঘা উপজেলায় ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রের মৃত্যু হয়।

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে মনিগ্রাম বাজার এলাকার উচ্চ বিদ্যালয়সংলগ্ন রহমান ফার্মেসির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ছাত্রের নাম ইউসুফ আলী জীবন। সে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মুসার ছেলে ও গঙ্গারামপুর ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

জানা যায়, ঈশ্বরর্দীগামী চলন্ত একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ওই ছাত্র। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনিগ্রাম বাজার কমিটির সভাপতি জিল্লুর রহমান বলেন, ঘটনার পর ট্রাকচালক রাজু আহমেদ ও হেলপার রবিউল ইসলাম ট্রাক ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা যশোর-ট ১১-৪১৯৪ নম্বরের ট্রাকটি পুলিশের কাছে হস্তান্তর করেন।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন ইউসুফ বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102