ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাফ ভাড়া দিতে চাওয়ায় লাঞ্ছনা, বদরুন্নেছার ছাত্রীদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৪ বার পঠিত

বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের কয়েকজন ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বাস চালকের সহকারীর বিরুদ্ধে। এর প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১০টা থেকে বকশিবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বদরুন্নেছার ছাত্রীরা। অবরোধের কারণে ওই সড়কের আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, শনিবার ঠিকানা পরিবহনের একটি বাস ছাত্রীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানায়। কম ভাড়া দেওয়ায় ছাত্রীদের শরীরে হাত দিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে সড়ক অবরোধ করছেন তারা।

সকালে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ শুরু হলেও এক ঘণ্টা পর শিক্ষার্থীরা কলেজ থেকে বেরিয়ে বকশীবাজার মোড়ে গিয়ে অবস্থান নেন। বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সড়কে বসে অবস্থান নেন তারা।

সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, এই রুটে যেসব বাস চলাচল করে হাফ ভাড়া দেওয়ায় তারা ছাত্রীদের বাসে তোলেন না। কখনও বাসে উঠলেও হাফ ভাড়া দিতে চাইলে নিতে চায় না। অনেক সময় বাস থেকে নামিয়ে দেওয়া হয়।গতকাল বাসে যাওয়ার সময় কয়েকজন ছাত্রী হাফ ভাড়া দিতে চাইলে কন্ড্রাক্টর খারাপ আচরণ করেন। গায়ে হাত দিয়ে তাদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করেছি।

এদিকে শিক্ষার্থীদের অবরোধের ফলে বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও হোসেনি দালান সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরে যেতে তাদের অনুরোধ করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102