ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাভারে রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৫২ বার পঠিত

সাভার পৌরসভা এলাকায় ছুরিকাঘাতে সোহেল হোসেন (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

রোববার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

এর আগে, শনিবার (২০ নভেম্বর) রাতে সাভারের মধ্যরাজাশন এলাকায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

নিহত সোহেল নীলফামারীর জলঢাকা থানার পাঠানপাড়া গ্রামের মোকছেদুলের ছেলে। তিনি সাভারের মধ্য রাজাশন এলাকার জাকির হোসেনের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন।

পুলিশ জানায়, রাতে রিকশাচালক সোহেলকে ফোন করে কেউ একজন ডেকে নেয়। পরিবারের লোকজন ভেবেছিলেন রিকশা ভাড়ার জন্য তাকে হয়তো কেউ ডেকেছেন। কিন্তু রিকশার ওপরেই কেউ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার তলপেটে গভীর ছুড়িকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে নিহতের পরিবার একটি মামলা দায়ের করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102