ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান হতে চান তৃতীয় লিঙ্গের ঋতু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

নজরুল ইসলাম ঋতু তৃতীয় লিঙ্গ বা (হিজড়া সম্প্রদায়ের) সদস্য। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তার প্রতীক আনারস। ইতোমধ্যে এলাকায় ভোটারদের মধ্যে চমক সৃষ্টি করেছেন এই হিজড়া সম্প্রদায়ের এই সদস্য। প্রতিদিন শত শত মানুষ তার পক্ষে মিছিল মিটিংসহ বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে আরো নির্বাচন করছেন নৌকা প্রতিক নিয়ে নজরুল ইসলাম ছানা ও হাতপাখা প্রতীক নিয়ে মাহবুবুর রহমান। ২৮ নভেম্বর উপজেলা ১১ ইউনিয়নের ভোট অনুষ্ঠিত হবে। ভোটের আগে পাড়া মহল্লা, হাটে বাজারে এবং চায়ের দোকানে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন হিজড়া চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম ঋতু। তবে ভোটের মুল লড়াই হবে নৌকার প্রার্থী নজরুল ইসলাম ছানা ও আনারস প্রতীকের নজরুল ইসলাম ঋতুর মধ্যে বলছেন ভোটাররা।

ঋতু উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান। তার আরো তিন ভাই ও তিন বোন রয়েছে। তিন ভাই ঢাকাতে থাকে ও বোনেদের বিয়ে হয়ে গেছে। জন্মের পর তৃতীয় লিঙ্গ প্রকাশ পাওয়ার পর ৫ বছর বয়সে তাকে গ্রাম ছেড়ে ঢাকাতে চলে যেতে হয়। সামান্য লেখাপড়া করলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গন্ডি পেরোনো হয়নি। ছোটবেলা থেকেই ঢাকার ডেমরা থানাতে তার দলের গুরুমার কাছেই বেড়ে উঠা। এখন তার বয়স ৪৩ বছর। গুরুমার পরের দ্বায়িত্বটা তিনি দেখভাল করেন।

ঢাকাতে থাকলেও পরিবারের টানে প্রায়ই বাড়িতে আসেন। তার কষ্টার্জিত জমানো অর্থ দিয়ে বিগত প্রায় ১৫ বছর ধরে জন্মস্থান দাদপুর গ্রামসহ ইউনিয়নবাসীর উন্নয়নে আর্থিক সহযোগীতা করছেন। এ পর্যন্ত তার এলাকায় দুইটি মসজিদ করেছেন। এছাড়া বিভিন্ন মন্দিরের উন্নয়নে দান করেছেন অর্থ। এলাকার কেউ অসুস্থ বা কন্যাদায়গ্রস্থ হয়ে তার কাছে গিয়ে কখনো বিমুখ হতে হয়নি। কয়েক বছর আগে গ্রামের বাড়ি দাদপুরে তার পিতার জমিতেই বানিয়েছেন একটি পাকা বাড়ি।
নির্বাচন প্রসঙ্গে নজরুল ইসলাম ঋতু বলেন, সত্যি কথা বলতে নির্বাচন কি তা বুঝিনি। এলাকার মানুষ আমাকে ভালোবেসে দাড় করিয়েছে। আমার পরিবারের সবাই আওয়ামী লীগ করে। আমার বাবার মারা যাওয়ার সময় বলেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেশের জন্য অনেক কিছু করেছেন, দেশ স্বাধীন করেছেন। তাই যতদিন তোরা বেঁচে থাকবি আওয়ামী লীগের বাইরে যাবি না, নৌকায় ভোট দিবি।

এরপর কেটে গেছে অনেক বছর। প্রয়াত বাবার কথায় নৌকায় ভোট দিলেও কখনো সক্রিয়ভাবে রাজনীতি করা হয়নি। ভোটে জয়ী হলে জীবনের বাকিটা সময় নিজ গ্রামসহ ইউনিয়নবাসির সেবা করে যাব। দলের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের সম্প্রদায়ের জন্য ভোটাধিকার ও নানান সুযোগ সুবিধা করে দিয়েছেন। স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারের সাথে তার অনেক দিনের পরিচয়, তিনি আমাকে অনেক ভালবাসেন বলে যোগ করেন।

কথা প্রসঙ্গে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দেশের প্রথম তৃতীয় লিঙ্গের এই প্রার্থী নজরুল ইসলাম ঋতু আরো বলেন, আর দশজন স্বাভাবিক নারী পুরুষের মত না হলেও আমার কোন দুঃখ নেই। আল্লাহ আমাকে সুস্থ্যভাবে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন এতেই আমি সন্তুষ্ট। নির্বাচনে আমাকে বিভিন্ন রকম বাধা দিচ্ছেন নৌকা মনোনীত সমর্থকেরা। তাই প্রশাসনের কাছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহারসহ ভোটরা যাতে ভোট কেন্দ্রে আসতে পারে এমনটিই দাবি করেন তিনি।

ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের শাকিল ও সাগর হোসেন জানান, তৃতীয় লিঙ্গ হিজড়া সম্প্রদায়ের ঋতু আমাদের গ্রামেরই সন্তান। সে তাদের গ্রামের উন্নয়নে ও অসহায় গ্রামবাসীদের সহযোগীতা করে সবাইকে আপন করে নিয়েছেন। তার মত একজন মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে গতি বাড়বে বলে যোগ করেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102