ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমার পিতার সুনাম ধরে রাখতে চাইঃ মাসুম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

নকলা প্রতিনিধি; আমার পিতা বীর মুক্তিযোদ্ধা রাফিজ উদ্দিন রেফাজ ২নং নকলা ইউনিয়ন পরিষদে চারবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এ ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন কাজ করে গেছেন। আপনারা আমার বাবাকে যেভাবে সবসময় পাশে পেয়েছিলেন, ঠিক আমিও বাবার মতন সেবক হতে চাই।

গতকাল বিকেলে এ অত্র ইউনিয়নের ধনাকুশা বাজারে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন আনরস প্রতীকের মুরাদুজ্জামান মাসুম।

মাসুম আরও বলেন, আমি জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষায় প্রর্থী হয়েছি। সাধারণ ভোটারদের ব্যপক সাড়া পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর জেলার নকলা উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৯ জন ও সাধারণ সদস্য পদে ২৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ৮২টি কেন্দ্রের ৩৫৪ টি বুথে মোট এক লাখ ৩৮ হাজার ৯৫০ জন ভোটার নিজ নিজ কেন্দ্রে ভোটারধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ৭০ হাজার ৫৬৭ জন এবং পুরুষ ভোটার ৬৮ হাজার ৩৮৩ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102