ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জমে ওঠেছে নকলার ইউপি নির্বাচনঃ গণপদ্দীতে প্রচারণায় ব্যস্ত আমির হামজা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

প্রচার প্রচারণায় জমে ওঠেছে শেরপুরের নকলা উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন।

আজ গণসংযোগকালে নকলার গণপদ্দীতে ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আমির হামজা বলেন, দলীয় প্রার্থীর লোকজন আমাকেসহ আমার কর্মীসমর্থকদের নানা ভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় আমার পোষ্টার ছিড়ে ফেলা হয়েছে। আমি এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছি। এবার এ ইউনিয়নের জনসাধারণ পরিবর্তনের ডাক দিয়েছে। আমার মোটরসাইকেল প্রতীকের গণজোয়ার উঠেছে।

তিনি আরও বলেন, এ ইউনিয়নে যারা নেতৃত্ব দেন তারা সকলেই আমার নির্বাচন করছেন। নৌকার মাঝি পরিবর্তনের জন্য এ ইউনিয়নের সর্বসাধারণ ঐক্যবদ্ধ হয়েছেন। বেশ কিছুদিন আগে একটি সমাবেশের মাধ্যমে তা প্রমানিত হয়েছে। এ ইউনিয়নে মোট ৫জন প্রার্থী হয়েছিলো তারা সকলেই আমাকে সমর্থন দিয়েছেন এবং নির্বাচনী মাঠে কাজ করছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী।

প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর জেলার নকলা উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৯ জন ও সাধারণ সদস্য পদে ২৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ৮২টি কেন্দ্রের ৩৫৪ টি বুথে মোট এক লাখ ৩৮ হাজার ৯৫০ জন ভোটার নিজ নিজ কেন্দ্রে ভোটারধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ৭০ হাজার ৫৬৭ জন এবং পুরুষ ভোটার ৬৮ হাজার ৩৮৩ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102