ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৃহবধূকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৫০ বার পঠিত

ফেনীর ফাজিলপুরে আলোচিত গৃহবধূ শিরিন আক্তারকে বৈদ্যুতিক শক দিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় করা মামলায় স্বামী মো. ইয়াছিনের মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২১ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন। এ সময় আদালত জানান, আসামি চাইলে আগামী ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আসামি আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানা যায়, ২০১৮ সালের ২৬ নভেম্বর ফেনী সদর উপজেলার ইউনিয়নের আহসানুল্লাহ ছেলের সঙ্গে দক্ষিণ শিবপুর গ্রামের জাফর সরদার বাড়ি মৃত মোস্তফার মেয়ে শিরিন আক্তার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এরই মধ্যে শিরিন দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ২০১৯ সালের ৫ মার্চ স্বামী মো. ইয়াসিন ইলেকট্রনিক শর্ট সার্কিট দিয়ে তার স্ত্রী শিরিন আক্তারকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় ৭মার্চ শিরিন আক্তারের মা মোছাম্মদ রোজিনা বেগম বাদী হয়ে ইয়াসিনের নাম উল্লেখ করে আরও দুইতিন জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তারের পর অভিযুক্ত ইয়াছিন ২০১৯ এর ৮ মার্চ ধ্রুব জ্যোতি পাল এর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু তাহের চলতি বছরের ১৮ জানুয়ারি ইয়াছিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ১০ নভেম্বর মামলার চার্জ গঠন হয়। এ মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাফেজ আহম্মদ বলেন, মামলায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

বাদীর আইনজীবী বলেন, রায়ে খুশি তারা। আর কেউ যেনো এমন ন্যক্কারজনক ঘটনা ঘটানোর সাহস না পায় সেজন্য দৃষ্টান্তমূলক সাজা হয়েছে। তবে আসামি পক্ষের আইনজীবী আব্দুস সাত্তার বলেন, রায়ে ন্যায় বিচার পাওয়া যায়নি। উচ্চ আদালতে আপিল করব।

ফেনীর বর্তমান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা যোগদানের পর গত এক বছর ৯ মাস ৯ দিনে তিনি এই মামলাটিসহ সাতটি হত্যা মামলার রায় প্রদান করেছেন এবং রায়ের অপেক্ষায় হত্যাসহ আরও ২৫টি চাঞ্চল্যকর মামলার আইনি প্রক্রিয়া চলছে দ্রুতগতিতে। দ্রুত সময়ে ফেনীর আদালতে চাঞ্চল্যকর এবং অনেক পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ায় খুশি আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102