ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাকিস্তানকে সমর্থন করলে আইনি ব্যবস্থা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

চলতি বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে বেশকিছু বাংলাদেশিকে দেখা গেছে পাকিস্তানের পতাকা-জার্সি নিয়ে মাঠে যেতে। বাংলাদেশের বদলে পাকিস্তান দলের হয়ে সমর্থন দেয়ার ঘটনাও লক্ষ্য করা গেছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থনের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার (২১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক, যদি কেউ করে থাকে। একটা টিমকে যে কেউ সমর্থন করতে পারে, কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলার দিন অন্য টিমকে সমর্থন করা, একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য নিঃসন্দেহে কারো কাছে এটা শোভনীয় মনে হবে না।’

যারা পাকিস্তানের জার্সি-পতাকা নিয়ে মাঠে গিয়েছিল, তারা বাংলাদেশের নাগরিক কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

তিনি বলেন, ‘দৃষ্টিতে যেহেতু এসেছে, এটা সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে এবং আইনগত ব্যবস্থা অবশ্যই নেবে। তারা বাংলাদেশের নাগরিক কিনা, আমিও ঠিক জানি না, শুনলাম। আমরা বসে দেখব ইনশাআল্লাহ।’

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন এবং স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়রা।

#channel24bd

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102