ads
রবিবার, ১০ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের ভোজ শেষে ফেরার পথে প্রাণ গেল ৩ শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৬ বার পঠিত

সুনামগঞ্জে বিয়ের ভোজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন শিশুর। এ দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার সিচনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের পুতুল দাসের পুত্র খোকন দাস (৬), প্রণব চন্দের পুত্র লিপু চন্দ (৯) ও কেশব দাসের পুত্র নিলয় (৯)।
দুর্ঘটনায় নিহত হাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন।

স্থানীয়রা জানান, রোববার রাত ৯টায় পাগলার আল-ফেরদৌস কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পার ভাতিজির বিয়ের ভোজ শেষে মাইক্রোবাসে চড়ে বাড়ি ফিরছিলেন তারা। ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী এলাকায় পৌঁছালে রাস্তার পাশে থেমে থাকা ট্রাকের পিছনে মাইক্রোবাসটি সজোরে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে গুরুতর আহত চারজনকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়।

ওসি মোক্তাদির হোসেন জানান, রাস্তার পাশে পার্কিং অবস্থায় থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসের তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত তিনজনসহ আহতরা বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102