নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় সাজিদ হোসেন নামে এক যুবককে কুপিয়ে করেছে মাদক ব্যবসায়ীরা।
রোববার (২১ নভেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
তিনি তল্লা ছোট মসজিদ এলাকার রিপন হোসেনের ছেলে।
জানা গেছে, রোববার রাতে কিল্লার পাশের মাঠে র্যাকেট খেলা ও মাদক ব্যবসায়ে বাধা দেওয়া নিয়ে একই এলাকার মাদক ব্যবসায়ী আদম ও কদম নামের দুই ভাইয়ের
সঙ্গে সাজিদের কথা কাটাকাটি হয়। একপযার্য়ের তাকে ছুরি দিয়ে বুকে আঘাত করে গুরুতর জখম করে। পর তাকে আশপাশের লোকজন আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে মর্গে রয়েছে।
নিহতের স্বজনরা জানান, আদম ও কদম দুই ভাই এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসা করে।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।