ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফ্রান্সের প্রধানমন্ত্রী করোনায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। সোমবার তার করোনা শনাক্ত হয়। তিনি ইতিমধ্যে করোনার দুটি টিকাই নিয়েছেন। খবর এএফপির।

ফ্রান্সের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, প্রথমে জ্যঁ ক্যাসটেক্সের এক মেয়ের করোনা শনাক্ত হয়। পরে তিনি দ্রুত করোনার পিসিআর পরীক্ষা করান। পরীক্ষায় তারও করোনা পজিটিভ আসে।

খবরে বলা হয়, জ্যঁ ক্যাসটেক্স স্থানীয় সময় সোমবার সকালেও ব্রাসেলসে ছিলেন। সেখানে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন ও ইউরোপের মন্ত্রী ক্লেমেন্ট বিউনও ছিলেন তার সফরসঙ্গী।

প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, জ্যঁ ক্যাসটেক্স এখন ১০ দিনের আইসোলেশনে আছেন। তবে সেখানে থেকেই তিনি দাপ্তরিক কাজ আঞ্জাম দিচ্ছেন।

৫৬ বছর বয়সী জ্যঁ ক্যাসটেক্স করোনার দুই ডোজ টিকা নিয়েছেন।

এর আগে গত বছর ফ্রান্সের প্রেসিডেন্টের এমানুয়েল মাখোঁ সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102